1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে এবার ৮ বাংলাদেশি তরুণী উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

ভারতে এবার ৮ বাংলাদেশি তরুণী উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নারী পাচারের অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ফাইল ছবি
কয়েক দিনের ভেতর ভারতে আবার বাংলাদেশি নারীদের উদ্ধার করা হয়েছে। এবার একসঙ্গ আটজনকে কর্ণাটক থেকে উদ্ধার করে আটক দেখিয়েছে স্থানীয় পুলিশের এসওজি টিম।
কর্ণাটকের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার তাদের উদ্ধার করে শনিবার সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়।

এই নারীদের সঙ্গে দুই ভারতীয় পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের একজন অনিল। তিনি পিঙ্কি নামের এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন। অনিল ভুক্তভোগী নারীদের দিয়ে দেহব্যবসা করাতেন।

পুলিশ জানিয়েছে, পিঙ্কি চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে চলে আসেন।

পুলিশের দাবি, নারীদের ফোনে বাংলাদেশের ফোন নম্বর সেভ দেখা গেছে। শুরুতে তারা নিজেদের কলকাতার বাসিন্দা বলে পরিচয় করিয়েছিলেন।

মে মাসের শেষ দিকে ‘টিকটক হৃদয়’ বাহিনীর কয়েক জন বাংলাদেশি যুবক ভারতে গ্রেপ্তার হওয়ার পর ধারাবাহিকভাবে দেশটিতে নারীদের উদ্ধার করা হচ্ছে।

এই যুবকেরা গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি নারীকে ভারতে পাচার করেছে।

সর্বশেষ গত ১৩ ‍জুন সাত বাংলাদেশি নারীর সঙ্গে পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়; এদেরও দেহব্যবসায় বাধ্য করেছিল চক্রটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন