1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পিন বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগে বিসিবিতে তোড়জোড় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

স্পিন বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগে বিসিবিতে তোড়জোড়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় স্থায়ীভাবে একজন স্পিন বোলিং কোচ খুঁজছে বিসিবি। এই পদে নতুন একজনকে নিয়োগ দিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রক্রিয়া চলছে ব্যাটিং কোচ নিয়োগেরও।

সোমবার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেছেন, ‘স্পিন কোচ এশিয়া থেকে আসবে তিন জন। তার মধ্যে শ্রীলঙ্কান একজন, একজন ভারতের, আরেকজন পাকিস্তানের। কয়েক দিনে মধ্যে তারা আসবে।’

এই তিনজনের মধ্যে শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের নামই বেশি শোনা যাচ্ছে।

আকরাম জানান নিয়োগ চূড়ান্ত করার আগে বর্তমান কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নেবেন তারা, ‘আমরা দুই তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শটা নিব, কোচিং স্টাফ আছে, হেড কোচ আছে তাদের সঙ্গে আলোচনা করব, আমরাও চিন্তা ভাবনা করব।’

ব্যাটিং কোচের পদেও আসতে পারে বদল। এমনিতে সিরিজ ভিত্তিক চুক্তিতে কাজ করছিলেন ইংলিশ কোচ জন লুইস। কিন্তু তার কাজের ব্যাপারে খুশি নয় বোর্ড। এই কোচের সঙ্গেও চুক্তি না বাড়ানোর সম্ভাবনা বেশি।

আকরাম বললেন, ‘আমাদের ব্যাটিং কোচ এখনো জন লুইস আছে ওর ব্যাপারটা অনেকে (বোর্ড পরিচালকদের) আগ্রহ দেখাচ্ছে আবার অনেকে আগ্রহ দেখাচ্ছে না। প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নেব যে ওকে আমরা রাখব কি রাখব না। যদি ওকে না রাখি আমাদের দুই তিন জন শর্ট লিস্টেড আছে। এরমধ্যে এক জন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এটা মনে হয় আরও তিন চার দিন সময় লাগবে এর মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলবো।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন