1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে ১ জুন থেকে আসছে ‘সুলতান সুলেমান’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে ১ জুন থেকে আসছে ‘সুলতান সুলেমান’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে ১ জুন থেকে আসছে ‘সুলতান সুলেমান’। দীপ্ত টিভিতে রাত ১০টায় এবং দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে রাত ১১টায় প্রচারিত হবে

প্রায় সাত শ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত এই মেগা-সিরিয়াল।

এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দ্বী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

সুলতান সুলেমানের জীবন অবলম্বনে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এই প্রথম দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন