1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাইজেরিয়ায় মাদ্রাসা থেকে ২০০ শিক্ষার্থীকে অপহরণ বন্দুকধারীদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

নাইজেরিয়ায় মাদ্রাসা থেকে ২০০ শিক্ষার্থীকে অপহরণ বন্দুকধারীদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Parents and relatives of students from the Federal College of Forestry Mechanization in Kaduna who have been abducted, hold placards during a demonstration in Abuja on May 4, 2021 to demand the release of their families who has spent 55 days in captivity. - Gunmen raided a college in northwestern Nigeria and kidnapped at least 30 students, government officials and parents said on March 12, 2021, in the latest mass abduction targeting a school. (Photo by Kola Sulaimon / AFP)

নাইজেরিয়ার নিজার প্রদেশের একটি মাদ্রাসা থেকে বন্দুকধারীরা প্রায় ২০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে।

বিবিসি জানায়, সম্প্রতি দেশটিতে স্কুলে হওয়া হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

নাইজার প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার তেজিনা শহরের একটি মাদ্রাসা থেকে বেশ কিছু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

এক শিক্ষক জানান, কমপক্ষে ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে অন্য প্রতিবেদনগুলোতে এই সংখ্যা প্রায় ২০০ বলে উল্লেখ করা হচ্ছে।

মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা ওই এলাকায় ক্রমাগত বেড়েই চলেছে।

গত ফেব্রুয়ারিতে জামফারা স্টেটের জাঙ্গেবে এলাকার একটি আবাসিক স্কুল থেকে প্রায় ৩০০ ছাত্রীকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা। তাদের বেশিরভাগকেই অবশ্য পরে মুক্তি দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে পুরো শহর চষে বেড়ায় এবং এলোপাতাড়ি গুলি করতে থাকে। মানুষজন তাদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার পর তারা স্কুলে ঢুকে শিক্ষার্থীদের অপহরণ করে।

স্কুলটিতে ছয় বছর থেকে শুরু করে ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা এক সঙ্গে পড়তো।

কর্তৃপক্ষ বলছে, হামলায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন মারা গেছে। এছাড়া গাড়িতে করে ঘুরছিলেন এমন বেশ কিছু মানুষকেও অপহরণ করা হয়েছে।

গত ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে শিক্ষার্থী অপহরণের কমপক্ষে ছয়টি ঘটনা ঘটেছে। এতে আটশোর বেশি শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করা হয়।

গত ২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহরে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭৬ জন ছাত্রীকে অপহরণের পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়। তবে সাম্প্রতিক হামলাগুলো সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর কাজ বলে ধারণা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন