1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশিদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশিদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
A man and a woman walk in a street of Ventimiglia on August 05, 2020. (Photo by Valery HACHE / AFP)
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি এপ্রিলে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি বাড়ানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে রবিবার বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকেরা ২১ জুন পর্যন্ত ইতালি ভ্রমণ করতে পারবেন না।

ইতালির নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

করোনার ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রবিবার সেটি শেষ হওয়ার কথা ছিল।

গত ২৯ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’

গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ইতালিতে প্রায় ৪২ লাখ মানুষ নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার। সেরে উঠেছেন ৩৮ লাখ মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন