1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিয়েতনামে ‘হাইব্রিড’ স্ট্রেইন মোকাবিলায় গোটা শহরে কভিড টেস্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ভিয়েতনামে ‘হাইব্রিড’ স্ট্রেইন মোকাবিলায় গোটা শহরে কভিড টেস্ট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
করোনার হাইব্রিড স্ট্রেইন প্রতিরোধের আশায় হো চি মিন শহরের সব মানুষকে পরীক্ষার আওতায় আনার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম।

একটি ধর্মীয় মিশন থেকে দেশটিতে বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়েছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

ভিয়েতনাম এতদিন করোনা মোকাবিলায় বেশ সফলতা দেখালেও গত কয়েক সপ্তাহে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।

বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ানো এই ধরনকে ‘খুবই বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইন থান লং।

মন্ত্রী বলেন, ‘প্রথমে ভারত এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের দুটি ধরনের মিউট্যান্ট একটি ধরন চিহ্নিত করেছে ভিয়েতনাম।’

অনলাইন পত্রিকা ভিএনএক্সপ্রেস জানায়, নতুন এই ধরনকে যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের হাইব্রিড ধরন আখ্যায়িত করেছেন স্বাস্থ্যমন্ত্রী লং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার চারটি ধরনকে ‘বৈশ্বিক উদ্বেগের’ ক্যাটাগরিতে রেখেছে। এগুলো হলো- যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ভারতীয় ধরন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দৈনিক চার লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে চার হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। এ জন্য করোনা ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন