1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অযথা ঘোরাঘুরি, অর্ধশত যুবককে রোদে বসিয়ে রাখলো পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

অযথা ঘোরাঘুরি, অর্ধশত যুবককে রোদে বসিয়ে রাখলো পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই ভাইরাসের কবল থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বারবার ঘরে থাকার জন্য প্রচারণা ও অনুরোধ জানানো হলেও কিছু মানুষ অহেতুক ঘোরাঘুরি করছেন বাইরে। এমতাবস্থায় অবরুদ্ধ অবস্থায় কারণ ছাড়া বাড়ি থেকে বের হওয়ায় ব্যতিক্রমী শাস্তি পেয়েছেন বগুড়ার অর্ধশত যুবক।

সরকারি নির্দেশনা অমান্য করে অযথা আড্ডাবাজি, ঘোরাঘুরি করার কারণে ৩১ যুবককে ৩০ মিনিট রোদে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখে শহরে ঘোরাফেরা করার শাস্তি হিসেবে তাদের শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের নিচে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, করোনার সংক্রমণ ঠেকাতে লোকজন যেন বাসা থেকে অযথা বের না হয় সেজন্য সরকারি নির্দেশনা রয়েছে। এটা বাস্তবায়নে আমাদের পুলিশ প্রশাসন প্রতিদিন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তারপরও রোববার দুপুরে যারা কোনো কাজ ছাড়াই শহরে ঘোরাফেরা করছে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন