1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা রোগী না দেখায় ঢাকার ৬ চিকিৎসক সাময়িক বরখাস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

করোনা রোগী না দেখায় ঢাকার ৬ চিকিৎসক সাময়িক বরখাস্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের সেবার জন্য সরকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্ধারণ করেছে। তবে ৬ জন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই আদেশ প্রদান করেন। গত বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রদান করা রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত চিকিৎসকরা হলেন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমীন হোসেন এবং আরপি ডা. মুহাম্মদ ফজলুল হক।

এদের মধ্যে ডা. শারমিন এবং ডা. ফজলুল জানিয়েছিলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগী দেখতে তারা ইচ্ছুক নয়। এছাড়া অন্যরা গত দেড় থেকে ২ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।

বরখাস্তের এক আদেশে বলা হয়, কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হল।

অপর এক আদেশে বলা হয়, রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হল।

আদেশে আরও বলা হয়, এই আদেশে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এবং এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন