1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালবৈশাখীর ঝড়ো হাওয়া জানিয়ে গেল বৈশাখের আগমনী বার্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

কালবৈশাখীর ঝড়ো হাওয়া জানিয়ে গেল বৈশাখের আগমনী বার্তা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৪৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বৈশাখ আসার বার্তা জানিয়ে রাজধানাীতে বয়ে গেল কালবৈশাখীর ঝড়ো হাওয়া।করোনা পরিস্থিতির কারণে এবার বাংলানববর্ষ বরণ সবধরনের কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। তাই বলে তো ঋতুচক্রকে থামিয়ে রাখা যাবে না। প্রকৃতি তার আপন নিয়মেই জানিয়ে দিয়ে গেল চৈত্র দিনের বেলা ফুরালো, এসে গেল বৈশাখ।

শনিবার সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ কাল বৈশাখীর মেঘ জমে শুরু হয় ঝড়ো বাতাস। রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমে গেছে।

করোনাভাইরাসের কারণে নগর এখন লকডাউন। সন্ধ্যার পর বেরুতে মানা। তাই লোকজনের খুব একটা কষ্টের কারণ হয়নি কালবৈশাখী। হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখীর দমকা নগরবাসীকে জানিয়ে দিয়ে গেল, দুদিন পরেই আসছে বাংলা নতুনবর্ষ ১৪২৭।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঢাকা, ফরিদপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন