1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২২০ জন প্রশিক্ষণার্থী পেল বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও ড্রাইভিং সনদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

২২০ জন প্রশিক্ষণার্থী পেল বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও ড্রাইভিং সনদ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর।
মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সোমবার দুপরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার তিনটি উপজেলার দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, তিন মাস মেয়াদী কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণে মোট ৩২৫ জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। এদের মধ্যে কম্পিউটারে ১০০ ও ড্রাইভিং প্রশিক্ষণে ১০০ জনকে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া সেলাই প্রশিক্ষণে ১২৫ জনের মধ্যে আজ ২০ জনকে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া অন্যদের পর্যায়ক্রমে সেলাই মেশিন দেওয়া হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য আ: মান্নান লষ্কর, নূরজাহান পারুল, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, পরিষদের অন্য সদস্যরা, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাংবাদিক ইমদাদুল হক মিলন, জেলা পরিষদের সকল কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন