1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মিয়ানমার থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং।

লাইংয়ের টিভি ভাষণের একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে রোহিঙ্গাদের বিষয়ে এ কথা বলতে শোনা যায়।

সেনাপ্রধান বলছেন, ‘এবারের জান্তা শাসন অন্য রকম হবে।’

‘জরুরি অবস্থা শেষ হলে সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া হবে। গণতান্ত্রিক উপায়ে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৭ সালে যারা বাংলাদেশে গেছেন, তাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।’

মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী গত সপ্তাহে ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।

সামরিক বাহিনীর প্রধান মিন অং লাইং-ই এখন দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ ঠেকাতে সেনা কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও রোববার প্রায় লাখখানেক লোক রাজপথে নেমে আসে।

সেনাবাহিনী এভাবে ক্ষমতা নেয়ার পর মিয়ানমারের সাধারণ মানুষ বসে নেই। রবিবার ইয়াঙ্গুন শহরে যে প্রতিবাদ-মিছিল বের হয় তা ছিল গত এক দশকের মধ্যে বৃহত্তম।

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী নির্বাচিত নেতা অং সান সু চি-র মুক্তি ও গণতন্ত্র পুনর্বহালের দাবি করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন