1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৬০ কিমি পথ পাড়ি দিয়ে কুকুর ছানার বাড়ি ফেরা! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

৬০ কিমি পথ পাড়ি দিয়ে কুকুর ছানার বাড়ি ফেরা!

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ১২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে ২৬ দিন আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রিয় কুকুর ছানাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন, তখনই বাড়ি ফিরল দোউ দোউ।

জানা গেছে, ২৬ দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটেছে কুকুর ছানাটি।

চীনের হাংঝোউ কিউ নামে এক ব্যক্তির পোষ্য দো‌উ দোউ। ওই পরিবারের সবার খুব আদরের সে। সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় কুকুর ছানাটি।

বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি সার্ভিস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিলেন কিউ। সেই সময়েই দোউ দোউ হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি। হতাশ হয়ে সকলে বাড়ি ফিরে আসেন।

দোউ দোউ হারিয়ে যাওয়ায় সবারই মন খারাপ ছিল। একটা সময় তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন তারা। কিন্তু ঠিক ২৬ দিন পর হঠাৎ দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যান। খুবই ক্লান্ত সে। সারা গায়ে ময়লা।

মনিব কিউ জানান, বাড়ি ফেরার আনন্দে চোখগুলো যেন আরও ঝকঝক করছে। তার পোষ্যর এভাবে বাড়ি ফিরে আসার কাহিনি যারাই শুনছেন, তারাই অবাক হয়ে যাচ্ছেন।

চীনের এক পশু বিশেষজ্ঞ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কুকুরের এমন ক্ষমতা নতুন কিছু নয়। তবে এতটা দূর থেকে পথ চিনে বাড়ি ফেরাকে বেনজির প্রতিভা বলতেই হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন