1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গির্জায় ছুরি হামলায় ফ্রান্সে শোক, আরও হামলার সতর্কতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

গির্জায় ছুরি হামলায় ফ্রান্সে শোক, আরও হামলার সতর্কতা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় তিনজন নিহতের ঘটনায় শোকে ম্যুহমান মানুষ। অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করে ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করছে তারা।

এর মধ্যে ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

শুক্রবার আরটিএল বেতারে দারমানিন বলেন, ‘দেশের ভেতরে-বাইরে শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। এ যুদ্ধ ধর্মের বিরুদ্ধে নয়, আদর্শের বিরুদ্ধে। আমরা ইসলামি আদর্শের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমাদের বুঝতে হবে, এ ধরনের ভয়াবহ হামলার ঘটনা আগেও ঘটেছে এবং আরও ঘটবে।’

দুই সপ্তাহের মধ্যে ফ্রান্সে একই ধরনের প্রাণঘাতী দুইটি ছুরি হামলার পর এমন আশঙ্কার কথা জানান তিনি

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এক ব্যক্তি নিস শহরের একটি গির্জায় হামলা চালায়। এতে তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে দুজন ছিলেন নারী, যাদের একজনের গলা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

এ ঘটনার পর গির্জার বাইরে অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। মোমবাতি জ্বালিয়ে শোক পালন করছে তারা।

সম্প্রতি মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে ক্ষোভ দেখা দেয়। যার জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরিকাঘাত হন।

এর মধ্যে ম্যাখোঁর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে। ফ্রান্স এমন ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না বলে মন্তব্য করেন তিনি। তার এ মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক উঠে। এর মধ্যে গির্জায় এ হামলার ঘটনা ঘটল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন