1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রান্তিক মানুষের দ্বাড়ে দ্বাড়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

প্রান্তিক মানুষের দ্বাড়ে দ্বাড়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ 

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

প্রতিটি দিন সকাল থেকে শুরু করে হাজারো ব্যাস্ততা উপেক্ষা করে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬- কুড়িগ্রাম (২) আসনে  তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শহিদুল ইমলাম,সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ আলী,সাধারণ সম্পাদক মোজাফফর আলী,ছাত্রদলের সভাপতি শাহাজালাল সাগর,সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম-সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলার নয়টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামাঞ্চলে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ  ও তার সহযোগীরা।

এ সময় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জনগণের দুর্দশায় পাশে থাকার অঙ্গীকার করেন।

দীর্ঘদিন রাজপথে লড়াকু নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ,তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন