1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে মৌমাছির কামড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কুড়িগ্রামে মৌমাছির কামড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু 

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে জমিতে সবজি নিড়ানীর সময় চাক ভেঙে পড়ে একঝাঁক মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের নেছার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আজ সোমবার

সকালে ইউনুস আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশের সবজি ক্ষেত  নিড়ানীর কাজ করতে যান। জমির সীমান্তের একটি সিমুল গাছের ডালে একটি মৌচাক ছিলো। এসময় হঠাৎ ডাল থেকে এক ঝাঁক মৌমাছি তার শরীরের পড়ে আক্রমণের শিকার হন তিনি। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে গুরুতর অসুস্থ্য হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে  কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে  আনন্দ বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, বড়ভাই আজ সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন