1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের মস্তফাপুর বাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মাদারীপুরের মস্তফাপুর বাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট।।

মাদারীপুরে ৩ টি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার  দুপুরে  মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। 
জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই প্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার  মস্তফাপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনেকগুলো দোকানে অভিযান পরিচালনা করা হয়। তবে  মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠান (কাজী সু স্টোর ও বীথি ফ্যাশন)  এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে ও এক পোশাকে অন্য পোশাকের নাম লিখে বিক্রি করার দায়ে পালকি বস্ত্রালয়কে জরিমানা আদায় করা হয়।  তিন প্রতিষ্ঠানে  মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।
MHS / LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন