1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিলানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

মিলানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
রিয়াজুল ইসলাম কাওছার, মিলান(ইতালি)
বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করুন,দেশ ও জাতির উন্নয়নে অংশিদার হউন। এই স্লোগানকে সামনে রেখে ইতালির মিলানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইতালির মিলানোস্থ তাজমহল রেষ্টুরেন্টে
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালিতে সফররত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। এতে সভাপতির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির ম্যানেজার মোঃ হামিদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন এ্যাসিস্টান্ড ম্যানেজার ফরিদ আহমেদ ভূঁইয়া,সহ বিভিন্ন এজেন্টগন,ও মিলানোস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ বাংলাদেশী প্রবাসীরা। অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এসময়ে রেমিট্যান্স প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার লক্ষ্যে প্রবাসী রেমিট্যারদের প্রতি আহ্বান জানান। এবং ইতালিতে ব্যাংকটির শাখা চালু করার আশাবাদ ব্যক্ত করেন।এসময়ে প্রবাসীরা ব্যাংকটির প্রতিটি শাখায় প্রবাসী ডেক্স খোলার দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন