1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আজও কঠোর অবস্থানে জেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আজও কঠোর অবস্থানে জেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য শনিবার সকাল থেকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সহযোগীতায় ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা। জেলায় লকডাউনের ৩য় দিনে অপ্রয়োজনে বাইরে বের হওয়াসহ সরকারি বিধি-নিষেধ অমান্য করায় প্রথমে সর্তক করা হচ্ছে। এরপর যদি না শোনে তাহলে আমরা তাদের জরিমানার আওতায় নিয়ে আসবো। এছাড় গতকাল শুক্রবার সকাল থেকে রাত পযন্ত ৪৮টি মামলায় ৩১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমের ফলে সারাদেশে কঠোর লকডাউন চলছে। মাদারীপুরের চারটি উপজেলায় লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষকে সরকার ঘোষিত নির্দেশনাগুলো মেনে চলতে সহযোগিতা করছে। লকডাউনের ফলে জেলার ঔষুধের দোকান, ফলের দোকান, কাঁচাবাজারের দোকান খোলা রয়েছে। শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ রয়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় দেখা যায়নি। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস, সদরের এসিল্যান্ড হোসনেয়ারা তন্নি, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন, আব্দুল্লাহ আবু জাহের, ফাতেমা জান্নাত, মৌসুমি খানমসহ চারটি উপজেলায়র একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে আমরা সচেতন করছি। সাধারণ জনগন এবারের লকডাউন মেনে চলছে। জনগন কিন্তু জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। লকডাউন কার্যকর করতে আমাদের ১৬টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, লকডাউন বাস্তবায়নে আমরা জেলা পুলিশসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা কাজ করছে। আমাদের মাদারীপুর জেলায় অন্য জেলা থেকে মাদারীপুর লকডাউনে পরিস্থিতি অনেক ভাল।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন