1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শামীমাকে ব্রিটেনে ফিরতে দেয়া উচিত: সাবেক কূটনীতিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

শামীমাকে ব্রিটেনে ফিরতে দেয়া উচিত: সাবেক কূটনীতিক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইংল্যান্ড থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেয়া শামীমা বেগম দেশটির জন্য এখন আর হুমকি নন বলে মন্তব্য করেছেন ক্রোয়েশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার গ্যালব্রিত।

শামীমা বেগম মাত্র ১৫ বছর বয়সে আইএসে যোগ দিতে ইংল্যান্ড থেকে পালিয়েছিলেন। বয়স এখন ২১। কিছুদিন আগে একটি প্রামাণ্যচিত্রে জানিয়েছেন, প্রলোভনে পড়ে তিনি সিরিয়ার জঙ্গিদের সঙ্গে যোগ দেন।

পিটার গ্যালব্রিত শামীমার সঙ্গে দেখা করেছেন। এরপর দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, ‘শামীমার সঙ্গে কথা বলেছি। এখন আর আইএসকে তিনি ধারণ করেন না। আমার মনে হয়েছে তিনি এখন আর হুমকি নন।’

সিরিয়ার যুদ্ধকবলিত দিনগুলোতে শামীমা আরেক জঙ্গিকে বিয়ে করেন। তিন সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু বাঁচাতে পারেননি। কেউ মরেছে বোমার আঘাতে, কেউ রোগশোকে।

তিনি এখন উত্তর সিরিয়ার আল-রোজ ক্যাম্পে আছেন। ব্রিটেন সরকার তার নাগরিকত্ব কেড়ে নেয়ায় ফিরতে পারছেন না। দেশে ফিরে আইনি লড়াই করতে চাচ্ছেন তিনি। কিন্তু সেটিও সম্ভব হচ্ছে না।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের বিচারকেরা রায়ে বলে দিয়েছেন, ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে শামীমা যে আপিল করেছেন তার শুনানিতে অংশ নিতে তাকে ব্রিটেনে ঢুকতে দেয়া উচিত হবে না।

বাংলাদেশে শামীমাদের বাড়ি সুনামগঞ্জে। তার বাবা আহমেদ আলীর দুই বিয়ে। দুই সংসারে তার চার মেয়ে। শামীমার মায়ের নাম আসমা।

বাংলাদেশ সরকার আগেই জানিয়ে দিয়েছে, শামীমার নাগরিকত্বের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

শামীমাও একাধিকবার বলেছেন, তিনি ব্রিটেনে ফিরতে চান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন