1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারত বায়োটেকের সেই টিকা ‘কিনবে না’ ব্রাজিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভারত বায়োটেকের সেই টিকা ‘কিনবে না’ ব্রাজিল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভারত থেকে ব্রাজিল সরকার ২০ মিলিয়ন ডলারের যে টিকা কেনার চুক্তি করেছিল, সেটি বাতিলের ঘোষণা দিয়েছে তারা।

রয়টার্স জানিয়েছে, চুক্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ও ফেডারেল কম্পট্রোলার জেনারেল (সিজিইউ) ওয়াগনার রোজারিও সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের কথা জানান।

সেখানে রোজারিও বলেন, ‘এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার আগে আমরা চুক্তিটি বাতিল করতে চলেছি। আমরা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করব বলেই আশা করছি। ১০ দিনের মধ্যে আমরা কিছু একটা জানতে পারব।’

ফেব্রুয়ারি মাসে ভারত বায়োটেকের সঙ্গে ২ কোটি কোভ্যাক্সিনের চুক্তি হয়েছিল ব্রাজিলের। অভিযোগ এখন পর্যন্ত কোনো টিকা ব্রাজিলে পাঠানো হয়নি। সেই সঙ্গে টিকার দাম চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ।

এই সব অভিযোগের কেন্দ্রে ব্রাজিলের প্রেসিডেন্ট। দেশের মধ্যেই চাপে পড়েছেন তিনি। তবে তিনি এ বিষয়ে এখনো মন্তব্য করেননি।

ভারত বায়োটেকের বিরুদ্ধেও অভিযোগ আছে ব্রাজিলের। চুক্তি অনুযায়ী সময় মতো টিকা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন