1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরীমণির মামলার পর মাদক মামলায়ও জামিন পেলেন নাসির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

পরীমণির মামলার পর মাদক মামলায়ও জামিন পেলেন নাসির

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পর এবার মাদক মামলায়ও জামিন পেলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তবে তুহিন সিদ্দিকী অমির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির ও অমির জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এসআই ফরিদ মিয়া বলেন, বিমানবন্দর থানায় করা মাদক মামলায় নাসির, অমিসহ পাঁচজনের জামিন আবেদন করে আসামিপক্ষ। অন্যদিকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নাসির ইউ মাহমুদ ও তিন নারীর জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া তিন নারী হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন। তবে আদালত আসামি অমির জামিন আবেদন নাকচ করেন।

এদিকে মানব পাচারের অভিযোগে দক্ষিণ খান থানার মামলায় আজ তুহিন সিদ্দিকী অমির দুই দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

৮ জুন রাতে পরীমনি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান। ১৪ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি ও বিদেশি মদ উদ্ধার দেখায় পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন