1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গৃহকর্মী হত্যার দায়ে ৩০ বছরের জেল সিঙ্গাপুরের এক নারীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গৃহকর্মী হত্যার দায়ে ৩০ বছরের জেল সিঙ্গাপুরের এক নারীর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অভিযুক্ত নারী ও নির্যাতনের শিকার হওয়া গৃহকর্মী
মিয়ানমারের এক গৃহকর্মীকে অনাহারে, নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিঙ্গাপুরের এক নারীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পিয়াং এনগাইহ ডন নামের ওই গৃহকর্মী বিভিন্ন চোট নিয়ে মৃত্যুবরণ করেন ২০১৬ সালে। তখন তার শারীরিক ওজন ছিল মাত্র ২৪ কেজি।

অভিযুক্ত নারী গাইয়াত্রিরি মুরুগায়ান এক পুলিশের সহধর্মিণী। মিয়ানমারের ওই গৃহকর্মীকে নির্যাতনের জন্য প্রসিকিউটররা তাকে ‘শয়তান ও অমানবিক’ হিসেবে অভিহিত করেছেন।

এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ধনী শহর-রাজ্যে সমাজের উচ্চ শ্রেণি (হাই-প্রোফাইল) কর্তৃক গৃহকর্মী বা দাসী নির্যাতনের অন্যতম ঘটনাগুলোর একটি।

৪০ বছর বয়সী মুরুগায়ান তার বিরুদ্ধে আনীত পিয়াংকে হত্যাসহ বিভিন্ন অভিযোগ স্বীকার করেছেন।

বিচারক জানান, ২৪ বছর বয়সী এক মহিলাকে কীভাবে নির্যাতন, অপমান, অনাহারে শেষ পর্যন্ত হত্যা করা হয় তার এক ‘হতাশাজনক’ চিত্র এঁকেছিল রাষ্ট্রপক্ষ।

তিনি বলেন, এই মামলাটি শহর-রাজ্যে ‘সবচেয়ে খারাপ হত্যাকাণ্ডের একটি’ এবং এই শব্দগুলো ওই যুবতী মহিলাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল তা সঠিকভাবে বর্ণনা করতে সক্ষম নয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন