1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা আক্রান্তদের গুয়ানতানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

করোনা আক্রান্তদের গুয়ানতানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ক্ষমতায় থাকাকালীন নিজ দেশে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রভাবও পড়ে মার্কিন নির্বাচনে। জো বাইডেনের কাছে বিপুল ব্যবধানে হেরে যান তিনি।

তবে ক্ষমতায় না থাকলেও আলোচনা থেমে নেই ট্রাম্পকে ঘিরে। এবার আমেরিকা জুড়ে আরেকটি নতুন চাঞ্চল্যকর আলোচনা শুরু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে। ক্ষমতায় থাকার সময় করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের গুয়ানতানামো বে’তে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প।

প্রকাশিত এক বইয়ের বরাতে এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা  হয়, করোনা মোকাবিলায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প সিচুয়েশন রুমে তার কর্মকর্তাদের জিজ্ঞেস করেন, ‘আমাদের কি নিজস্ব দ্বীপ নেই? গুয়ানতানামো কেমন হবে?’

গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘কুখ্যাত’ কারাগার। মারাত্মক অপরাধে অভিযুক্তদের এই কারাগারে পাঠানো হয়। বিদেশি যুদ্ধের শত্রু যোদ্ধা ও ১১ সেপ্টেম্বর হামলার পেছনে অভিযুক্তদের এই কারাগারে আটকে রেখে শাস্তি দেওয়া হয়।

বইটির প্রতিবেদনে আরও দাবি করা হয়, ট্রাম্প সেই সময় বলেছিলেন, ‘আমরা পণ্য আমদানি করছি। আমরা ভাইরাস আমদানি করছি না।’ পরে অবশ্য তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন