1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২১৭ রানে গুটিয়ে গেল ভারত, ৫ উইকেট জেমিসনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

২১৭ রানে গুটিয়ে গেল ভারত, ৫ উইকেট জেমিসনের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম ইনিংস থামল ২১৭ রানে। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন পেলেন ৫ উইকেট।

রবিবার টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের ঠিক পরপরই ভারত ৯২.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায়।

শুক্রবার টেস্টের প্রথম দিন পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। শনিবার ৬৪.৪ ওভার খেলা হয়। ভারত তাতে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল।

বিরাট কোহলি ৪৪ ও আজিঙ্কা রাহানে ২৯ রান নিয়ে নতুন দিন শুরু করেন। কিন্তু কোহলি আগের দিনের রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি। রাহানে ফিরে যান ৪৯ রানে।

রবীন্দ্র জাদেজা (১৫) ও রবিচন্দ্রন অশ্বিনও (২২) পারেননি দলকে টেনে তুলতে।

কিউইদের পক্ষে ডানহাতি পেসার জেমিসন ৩১ রানে ৫ উইকেট নেন। নিল ওয়াগনার ৪০ রানে ২ টি, ট্রেন্ট বোল্ট ৪৭ রানে ২ উইকেট পান। টিম সাউদি ৬৪ রানে ১ উইকেট নিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন