1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেলজিয়ামে নির্মাণাধীন স্কুলভবন ধসে নিহত ৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বেলজিয়ামে নির্মাণাধীন স্কুলভবন ধসে নিহত ৫

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বেলজিয়ামের আনটুয়ার্পে নির্মাণাধীন একটি স্কুল ভবন আংশিক ধসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। খবর: বাসস।

নগরীর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিখোঁজ সকলের হিসেবে মিলেছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু-কে সঙ্গে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোনো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহত সকলেই নির্মাণ কোম্পানি ডেমোকো’র সাব কন্ট্রাক্টর।

বার্তা সংস্থা বেলগা’র প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোকো’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন