1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি ৯ যাত্রী আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি ৯ যাত্রী আহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি ৯ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচের এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আবুল বেপারীর মেয়ে ইয়াছমিন (৯), একই এলাকার জাবেদ আলী বেপারীর ছেলে আবুল বেপারী (৫২), চেহার আলী ঘরামীর ছেলে আমিনুল ইসলাম (৩৫), একই উপজেলার নয়াচর এলাকার মোহাম্মদ হাওলাদারের স্ত্রী ফুলি বেগম (৪৮), একই উপজেলার শিকারমঙ্গল এলাকার রাজ্জাক বেপারীর স্ত্রী নাজমা বেগম (৫০), বরিশালের মুলাদি উপজেলার টুমচর এলাকার রতন আলী হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার ((৫০), একই এলাকার কাওসার হাওলাদারের স্ত্রী জাহানারা বেগম ((৪০)। বাকিদের নাম পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস রাজধানী ঢাকায় যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৮ যাত্রী ও চালক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৯জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন