1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার ধাক্কায় ফের স্কুল বন্ধ করল নিউইয়র্ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনার ধাক্কায় ফের স্কুল বন্ধ করল নিউইয়র্ক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ বেড়েই চলেছে। চলতি মাসের শুরু থেকে প্রতিদিন এক থেকে দেড় লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ বিধিনিষেধ চালু থাকবে বলে এক খবরে বিবিসি জানায়।

আগের দিন নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং শিগগির অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

করোনা প্রাদুর্ভাবের শুরুতে মার্চ মাসে অঙ্গরাজ্যটিতে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছিল। দুই মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে নতুন করে করোনা সংক্রমণ দেখা দেয়ায় ফের স্কুল বন্ধের ঘোষণা দিল কর্তৃপক্ষ।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এই সিদ্ধান্তে কেউ খুশি নন। এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের আমি প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

ওয়ার্ল্ডোমিটার ইনফোর পরিসংখ্যান থেকে জানা যায়, নিউইয়র্কে এখন পর্যন্ত ৬ লাখ ১১ হাজারও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বুধবার ৫ হাজার ৩০০ এরও বেশি নতুন করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে মারা যান ৪৭ জন। গত কয়েক মাসে এটিই রেকর্ড মৃত্যু। অঙ্গরাজ্যটি করোনায় মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫ হাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন