1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৭৩ হাজার আক্রান্ত, মৃত্যু ২ হাজারের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৭৩ হাজার আক্রান্ত, মৃত্যু ২ হাজারের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৭৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ হাজার ৯৫৬ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। পরে তা দুই লাখের কাছে এসে ঠেকে।

গত ১৩ নভেম্বর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যান ১ হাজার ৩৯৫ জন।

এমন পরিস্থিতিতে দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ বিধিনিষেধ চালু থাকবে বলে বিবিসি জানিয়েছে।

করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন