1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাকালিন পুলিশের কর্মকাণ্ড নিয়ে অলিকের মিউজিক্যাল ডকুমেন্টারি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

করোনাকালিন পুলিশের কর্মকাণ্ড নিয়ে অলিকের মিউজিক্যাল ডকুমেন্টারি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রায় ১২শ পুলিশ সদস্য নিয়ে সম্প্রতি একটি বিশেষ কাজ করলেন নির্মাতা এস এ হক অলিক। যেখানে উঠে এসেছে পুলিশ বাহিনীর বীরত্ব গাঁথা।

অলিক জানান, একটি গানের সূত্র ধরে তার এই মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ। নাম ‘তোমরাই বন্ধু প্রকৃত বন্ধু বাংলাদেশ পুলিশ’। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় খান। এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ছাড়াও কণা, এলিটা ও ইমরান।

গানটির সূত্র ধরে ভিডিও দৃশ্যে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ড তুলে এনেছেন অলিক। টানা ছয় দিনে এটির শুটিং হয়েছে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে। পুলিশের পাশাপাশি এতে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পীরাও।

কাজটি প্রসঙ্গে এস এ হক অলিক বলেন, ‘কোনও সন্দেহ নেই, আমাদের সুখে-দুঃখে সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছে পুলিশ সদস্যরা। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু করে এই করোনা মহামারির মধ্যেও পুলিশ সদস্যরা যেভাবে দেশ ও মানুষের জন্য সামনে থেকে যুদ্ধ করেছেন, সেটি অতুলনীয়। আমার এই কাজটির মাধ্যমে তারই প্রতিচ্ছবি তুলে আনবার চেষ্টা করেছি।’

গানটি শুধু বাংলায় নয়, এটি তৈরি হয়েছে ইংরেজি ভাষাতেও। তাতেও কণ্ঠ দিয়েছেন চার শিল্পী।

সংগীতশিল্পী ইমরান বলেন, ‘পুলিশ বাহিনী দেশের যে কোনও দুর্যোগে মানুষের পাশে থাকে। তাদের জন্য আমরা কতটুকুই বা করি। তাদের নিয়ে তৈরি বিশেষ এই আয়োজনে অংশ নিয়ে একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম। এটাই বড় বিষয়।’

অলিক জানান, ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় এই মিউজিক্যাল ডকুমেন্টারিটি উন্মুক্ত হচ্ছে বাংলাদেশ পুলিশের ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেইজ-এ। পাশাপাশি এটি প্রচার হবে বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন