1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিডিও চ্যাটিং অ্যাপে নিজের ছবি দেখে খেপলেন নুসরাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

ভিডিও চ্যাটিং অ্যাপে নিজের ছবি দেখে খেপলেন নুসরাত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনুমতি কিংবা কোনো ধরনের চুক্তি না করে পশ্চিমবঙ্গের এমপি তথা অভিনেত্রী নুসরাত জাহানের ছবি ব্যবহার করা হচ্ছে একটি ভিডিও চ্যাটিংয়ের অ্যাপে। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নুসরাত মামলার হুমকি দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফ্যান্সি ইউ-ভিডিও চ্যাট নামের একটি অ্যাপের বিজ্ঞাপনে লাল পোশাক পরা অভিনেত্রী নুসরাত জাহানের ছবি ব্যবহার করা হয়। পাশে অবশ্য আরও একটি মেয়ের ছবিও ছিল।

এটি দেখে নুসরাত কলকাতা পুলিশের সাইবার সেলের সাহায্য চেয়েছেন।

টুইটে নুসরাত বলেন, ‘এ ধরনের কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করা হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে তারা যেন সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেন।’

এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ সক্রিয়। যেকোনো ইস্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন খুব দ্রুত। অহরহ বিজেপি শিবিরকে কটাক্ষ করেন। সোমবারও তার অন্যথা হল না।

ভারতের কৃষি-বিলের বিরোধিতা করায় ডেরেক ও দোলা-সহ তৃণমূলের যে ৮ এমপিকে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে সরব হন তিনি।

বলেন, ‘বিজেপি গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। বিজেপির এই আস্ফালন মেনে নেওয়া সম্ভব নয়।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন