1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধর্ষন ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

ধর্ষন ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

মাগুরায় ৮  বছরের শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সব্বোর্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাামলপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সাংগঠনিক পিয়ারা হায়দার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শামিমা বেগম রুবি প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এর কোন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যারা এই ধর্ষণের সাথে জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন