বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

নওগাঁয় যায়যায়দিনের সাংবাদিককে হুমকি, থানায় জিডি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

যায়যায়দিন পত্রিকায় গত, ২৫( জানুয়ারি) ১৫৩ টি অবৈধ ইট ভাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক রুহুল আমিন যায়যায়দিন নওগাঁ জেলা প্রতিনিধিকে মৃত্যুর পর তার লাশ গুমের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত,৩ (ফেব্রুয়ারি) সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি নম্বর- (১৬৮) করেছে ওই ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, গত,২৫ জানুয়ারি নওগাঁ জেলায় ১৫৩ টি অবৈধ ইট ভাটা নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা ও মাল্টিমিডিয়াই নিউজ প্রকাশিত হবার পর থেকেই এমনটা হুমকি আসতেছে।
পেশাগত দায়িত্ব অনুযায়ী সংবাদটি প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিয়ে অফিসে সংবাদটি পাঠিয়েছে তিনি। গত, ২৪( জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে যায়যায়দিন ই-পেপার এ সংবাদটি প্রকাশিত হলে Ruhul Amin নামে একটি ফেইসবুকে নিউজটি শেয়ার করলে মূহুর্তের মধ্যে দেখা যায় বিভিন্ন ফেইসবুক আইডি থেকে লাইক,কমেন্টে মতামত ও শেয়ার হয়। এরপর গত, ২৪ (জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাংবাদিক রুহুল আমিনের ০১৭১৯-৭১১৪৫৩ এই নম্বরে অপরিচিত এক নম্বর থেকে তার whatsapp এ নিউজটি কেনো করা হয়। আর বিভিন্ন ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে ফেলা এবং লাশ গুমের হুমকি দিয়ে ফোনটি কেটে দেয়া হয়। নিউজটি প্রকাশের পর সারা জেলায় দেখা গেছে, ইউনিয়ন ভূমি অফিস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে লাগাতার ৪ দিন যাবৎ মাইকিং হচ্ছে। মাইকে বলা হচ্ছে কৃষকের ফসলি জমির মাটি যদি কেউ ইট ভাটায় বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে অন্য নাম্বর থেকে রুহুল আমিনকে যেখানে সেখানে ডাকা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিক রুহুল আমিন আরো বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এ হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গনতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে বাক্তিগত ভাবে হুমকি-ধামকী দেওয়া একটি অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বুধবার ৫ (ফেব্রুয়ারি) বিকেলে বলেন, সাংবাদিকের জিডির বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE