বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

১০ জেলার যে ২৭ রেডজোনে সাধারণ ছুটি ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৫৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনার বিস্তার ঠেকাতে দেশের ১০ জেলার ২৭ এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণার পর সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। রেড জোনের বিভিন্ন অঞ্চলকে ২১ জুন হতে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।জেলাগুলো হলো– চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

রোববার (২১ জুন) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুসারে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-১০, উত্তর কাট্টলি(বিসিক শিল্প নগরী ব্যতিত) এলাকা গত ১৭ জুন রেডজোন ঘোষণা করা হয়েছে। রোববার থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত সেখানে সাধারণ ছুটি থাকবে।

বগুড়ার পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়ি ও কলোনি এলাকা রেডজোন ঘোষণা করা হয়েছে। গত ১৪ জুন সেখানে রেডজোন ঘোষণা করা হয়। আগামী ৫ জুলাই পর্যন্ত এ এলাকায় সাধারণ ছুটি থাকবে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাধীন দর্শনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পুরানপুর গ্রামের রিফিউজি কলোনি ও ৭ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকায় ঘোষিত রেডজোনে রোববার থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

মৌলভীবাজারের রেডজোন হল– শ্রীমঙ্গল উপজেলাধীন শ্রীমঙ্গল ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রূপশপুর, সবুজবাগ, মুসলিমনগর, লালবাগ, বিরাইমপুর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা, কুলাউড়া উপজেলাধীন বরমচাল ইউনিয়নের নন্দননগর, কাদিপুর ইউনিয়নের মনসুর এবং কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকা। গত ১৪ জুন ঘোষিত এই রেডজোনে আগামী ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ ইউনিয়নে (উত্তরে বালু ব্রিজ, দক্ষিণে কায়েতপাড়া, পূর্বে কায়েতপাড়া এবং পশ্চিমে কাঞ্চন পৌরসভা) গত ১৮ জুন রেডজোন ঘোষণা করা হয়েছিল। আগামী ২ জুলাই পর্যন্ত ওই অঞ্চলে সাধারণ ছুটি থাকবে।

হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড, চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়ন, ৭ নম্বর উবাহাটা ইউনিয়ন ও ৯ নম্বর রানীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা, আজমিরীগঞ্জ উপজেলার ১ নম্বর আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকায় সাধারণ ছুটি থাকবে আগামী ৯ জুলাই পর্যন্ত।

মুন্সিগঞ্জের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধীন মাঠপাড়া এলাকায় গত ১৭ জুন রেডজোন ঘোষণা করা হয়েছিল। আগামী ৯ জুলাই পর্যন্ত সেখানে সাধারণ ছুটি বহাল থাকবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি, রেইসকোর্স, শাসনগাছা, ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২ নম্বর ওয়ার্ডের নানুয়ার দিঘীর পাড়, নবাব বাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা ও ১৩ নম্বর ওয়ার্ডের টমছম ব্রিজ, থিরাপুকুরপাড় ও দক্ষিণ চর্থা এলাকায় সাধারণ ছুটি থাকবে ৩ জুলাই পর্যন্ত। গত ১৬ জুন এসব এলাকায় রেডজোন ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর করা হয় ১৯ জুন থেকে।

যশোরের অভয়নগর উপজেলাধীন চলিশিয়া, পিয়ারা ও বাঘুটিয়া ইউনিয়ন এবং অভনগর পৌরসভার ২, ৪, ৫, ৬, ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা, চৌগাছা উপজেলার চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা, ঝিকরগাছা উপজেলাধীন ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকা, কেশরপুর উপজেলাধীন কেশবপুর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকা, যশোর সদর উপজেলাধীন যশোর পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ড এবং আরবপুর ও উপশহর ইউনিয়ন, শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও শার্শা ইউনিয়ন ছুটি থাকবে আগামী ৬ জুলাই পর্যন্ত।

মাদারীপুরের সদর উপজেলার মাদারীপুর পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা ও বাহাদুরপুর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন, শিবচর উপজেলার শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা এবং শিবচর, দ্বিতীয় খণ্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরেরচর ও পাঁচ্চর ইউনিয়ন, কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা এবং ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন ও রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১, ২, ৩, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড এবং বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়নে সাধারণ ছুটি থাকবে ৩০ জুন পর্যন্ত। গত ১৭ জুন এসব এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছিল।

করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে ২১ জুন থেকে সাধারণ ছুটি দেয়া হয়েছে; যদিও এর কোনো কোনোটিকে ১৪ জুন থেকে রেড জোন ঘোষণার কথা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে। এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে জরুরি পরিষেবা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE