1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা ৯০ লাখ ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা ৯০ লাখ ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ছাড়াল। করোনার সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ তথ্য অনুসারে, মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে বিশ্বে এখন পর্যন্ত ৯০ লাখ ২৫ হাজারের বেশি মানুষকে শনাক্ত করা গেছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজারের কাছাকাছি।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে শনাক্ত ২৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ১ লাখ ২২ হাজার এর বেশি মারা গেছে।

এছাড়া শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে লাতিন আমেরিকার ব্রাজিলে আক্রান্ত ১০ লাখ এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে সংক্রমিত রোগী শনাক্তের দিক থেকে বাংলাদেশ ১৭ নম্বরে। দেশে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। এদিকে গতকাল রোববার ভারতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজারের বেশি রোগী শনাক্তের পর মোট আক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে। পাকিস্তানেও সংক্রমণের রেকর্ড হচ্ছে।

রোগী শনাক্তের দুঃখজনক মাইলফলকে হিসেবে কানাডাকে টপকে আক্রান্তের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৭তম। প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতও শীর্ষ সংক্রমিত দেশের তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। ১ লাখ ৭৬ হাজারের বেশি রোগী নিয়ে পাকিস্তানের অবস্থান ১৩তম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন