1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পালিয়ে যাওয়া বাশার আল-আসাদের গন্তব্য কোথায়? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পালিয়ে যাওয়া বাশার আল-আসাদের গন্তব্য কোথায়?

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিদ্রোহীদের অভিযানের মুখে ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বার্তা সংস্থা রয়টার্সকে দুজন সরকারি কর্মকর্তা এই খবর দিলেও তারা আসাদের গন্তব্যস্থল নিয়ে কিছু জানাতে পারেননি। এর মধ্য দিয়ে বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান হচ্ছে।

২০১১ সালে কৌশলগত শহর হোমস থেকে আসাদবিরোধী বিদ্রোহের শুরু হয়েছিল। তারা আসাদের সেনাবাহিনীকে হটিয়ে একের পর এক শহর দখলে নিতে থাকলে ২০১৫ সালের সেপ্টেম্বর মাঠে নামে রাশিয়ার সেনাবাহিনী। ইরানি সেনা ও যোদ্ধারাও আসাদ সরকারকে রক্ষায় সব রকমের সহায়তা দিতে থাকে। বলা হয়ে থাকে, মূলত সিরিয়ায় রাশিয়াকে যুদ্ধে নামিয়েছিলেন প্রয়াত ইরানি কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

রাশিয়ার উপুর্যপরি বিমান হামলা ও ইরানের সহায়তায় সে যাত্রায় রক্ষা পান প্রেসিডেন্ট আসাদ। তবে এবার আর হলো না। দুই সপ্তাহের কম সময়ের অভিযানে পতন হলো দামেস্কের, অবসান হলো আসাদ যুগের। ইতোমধ্যে নিজ বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সিরিয়ার সেনাপ্রধান।

প্রেসিডেন্ট আসাদের গন্তব্য নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মিত্র রাশিয়া বা ইরানে যেতে পারেন তিনি।

Damesk

গত ২৭ নভেম্বর সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো দখল অভিযান শুরু করে। ১২ দিনের মধ্যে একের পর এক শহর দখল নিয়ে তারা রোববার দামেস্ক পৌঁছে যায়।

গুরুত্বপূর্ণ হোমস শহর দখলে নেওয়ার পরই সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করেন বিদ্রোহী যোদ্ধারা। মাত্র এক দিনের লড়াইয়ের পরে রোববার ভোরে হোমসের মূল শহরটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় বিদ্রোহীরা। এখন তারা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছেন। ইতোমধ্যে দামেস্কের উপকণ্ঠে গোলাগুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে খবর এসেছে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি রোববার ভোরে এক বিবৃতিতে বলেছেন, দামেস্কের আশেপাশের গ্রামাঞ্চলকে “সম্পূর্ণ মুক্ত” করার জন্য অভিযান চলমান রয়েছে এবং বিদ্রোহী বাহিনী রাজধানীর দিকে তাকিয়ে আছে।

বিদ্রোহীরা জানিয়েছেন, তারা দামেস্কে ঢুকে পড়েছেন। সেখানে কোনো সেনা মোতায়েন নেই। রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশন ও বিমানবন্দর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন তারা।

বিদ্রোহী নেতা জোলানি নির্দেশ দিয়েছেন কেউ যেন সরকারি কোনো দপ্তর দখল না নেয়। কারও ওপর যেন প্রতিশোধ না নেয়।

Syria3

সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক, সৌদি আরব এবং মার্কিন সমর্থিত বিকেন্দ্রীভূত সশস্ত্র বিরোধী দলগুলো আসাদকে চ্যালেঞ্জ করে আসছিল। তবে ইরান ও রাশিয়ার গুরুত্বপূর্ণ সমর্থনের কারণে আসাদের শাসন এতদিন টিকে ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িত হওয়া উচিত নয়। তিনি এক টুইটে বলেন, এটি যাদের খেলা তাদের খেলতে দেওয়া উচিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন