1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও ঋণের চেক বিতরণ করার মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পালিত হলো জাতীয় যুব দিবস।

শুক্রবার ১ নভেম্বর সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ্ ভূঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় “দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো। আরো বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী সাধনা আক্তার, উদ্যোক্তা সোহেল রানা, মিতু বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।

শেষে ৪০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও অন্যান্য প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ,প্রশিক্ষনার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন