1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের হামলা, নিহত ১৯ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের হামলা, নিহত ১৯

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত ও ২৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (২৩ মার্চ) যুদ্ধবিধ্বস্ত গাজার আল-কুয়েত গোলচত্বরের কাছে কয়েক হাজার ফিলিস্তিনি আটা ও সাহায্যের জন্য জড়ো হলে জড়ো হলে সেখানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত হন বহু ফিলিস্তিনি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। তাদের খোলা আকাশের নিচে তাবু টাঙিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সেখানে মারা যান আরও কয়েকজন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুত্বর। তাদের অনেকের শরীরে স্প্রিন্টার, সার্পনেল বিঁধে রয়েছে।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আল-কুয়েত গোলচত্বরের কাছে আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এতে ১৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

gaza1

অন্যদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই এদিন গাজার লাইফলাইন খ্যাত রাফাহ ক্রসিংয়ের মিশর সীমান্ত পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সরেজমিন পর্যবেক্ষণের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সরবরাহের বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান গুতেরেস।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন বহু মানুষ। হামলায় বাড়ি-ঘর হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন ১০ লাখের বেশি ফিলিস্তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন