1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের পুরান বাজারের ৫ টি দোকানে ভোক্তা অধিকারের অভিযান  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

মাদারীপুরের পুরান বাজারের ৫ টি দোকানে ভোক্তা অধিকারের অভিযান 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায়  ফলের দোকানসহ বিভিন্ন দোকানে মাদারীপুর  ভোক্তা অধিকারের  মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযান পরিচালনা করে  ৫টি দোকানিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা  করে আদায় করা হয়। এবং রমজান উপলক্ষে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার(১৮ মার্চ) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ায়  কারনে প্রতিশ্রুত সেবা যথাযথ না দেওয়ায় হাওলাদার ফল ভান্ডারকে ৩০০০ টাকা,মূল্যের তালিকা না থাকায় ওসমান ফল ভান্ডারকে ৩০০০ টাকা,
মূল্যের তালিকা প্রদর্শন না করায় মেসার্স আল মদিনাকে ৪০০০ টাকা,মূল্যের তালিকা প্রদর্শন না করায় আল্লারদান ফলের ২০০০ টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করায় লিপু তরমুজের ৩০০০ টাকা পৃথকভাবে ৫টি দোকানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রমজান  উপলক্ষে মাইকিং করে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং নিজে দাড়িয়ে থেকে ন্যায্য মূল্যে ফল কিনতে ক্রেতাদের সহযোগিতা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন