1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাত্র ১২০ টাকায় অনালাইন খরচে পুলিশে চাকরি পেলো ২৯ তরুণ-তরুণী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে মাত্র ১২০ টাকায় অনালাইন খরচে পুলিশে চাকরি পেলো ২৯ তরুণ-তরুণী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানের শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে মাদারীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ২৯ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। গতকাল সন্ধ্যায় মাদারীপুর পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। এতে ২৫ জন ছেলে এবং ৪ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী। এবং বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানায়।
জানা গেছে, মাদারীপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১১০০ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২০০ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ কারীর মধ্যে চূড়ান্তভাবে ২৯ জনকে (২৫ জন ছেলে ও ৪ জন মেয়ে) মনোনীত করে মাদারীপুর জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড ৷ এতে অপেক্ষমাণ রাখা হয় আরও ৫ ছেলে ও ২ মেয়েকে। ২৯ জনের মধ্যে সাধারণ কোটা ১৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৪ জন, ৩ পোষ্য কোটায় একজন, নারী সাধারণ কোটায় ৪ জন।  এছাড়া ৫জন পুরুষ ও ২জন নারীকে ওয়েটিং রাখা হয়েছে। নিজ যোগ্যতায় ও মেধায় চাকরির ফলাফল পাওয়া মাত্রই ২৫ জন তরুণ-তরুণী আনন্দে বিমোহিত হয়। এ সময় পুলিশের ড্রিল শেড মুহূর্তের মধ্যে পরিণত হয় আনন্দ ও কান্নার মিলনমেলায়। অনেকের নাম ঘোষণার পরপরই দুই নয়ন অশ্রুতে ভিজে যায়। অনেকেই চাকরি পেয়ে আনন্দ উল্লাস করেন।
এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেল ২৯ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। তাদের মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে ১২০ টাকা, সেটিই তাদের খরচ। আশা করছি আজকে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের জন্য রইল অনেক শুভকামনা।’
এসময় মাদারীপুর পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মো. কামারুল হাসান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস মোঃ মনিরুজ্জামান ফকির, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, এএসপি (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, মাদারীপুর সহকারি পুলিশ সুপার শেখ মোঃ মুরসালিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LN24BD/MHS

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন