1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা এএফপি এই তথ্য দিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, পাপুয়া নিউগিনির কিম্বে শহরের প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বৃহস্পতিবার গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলের গভীর রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে। এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পাপুয়া নিউগিনি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ। সে কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন