1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কমলগঞ্জে ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং পুরস্কার ‍বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

কমলগঞ্জে ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং পুরস্কার ‍বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মৌলভীবাজার সংবাদদাতা।।

জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা ২০২৪ এর ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে সমাপনী দিনে কমলগঞ্জে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর পুরস্কার বিতরণ করা হয়। সোমবার( ১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিম বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।

আলোচনা সভা শেষে সোমবার সকাল থেকে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত বিষয়ভিত্তক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, আজকে বিষয় ভিত্তিক প্রথম স্থান অর্জনকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। এভাবে প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন