1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন ল.কর্নেল মোঃ ফারুক খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

কাশিয়ানীতে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন ল.কর্নেল মোঃ ফারুক খান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামিলীগের নেতা কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ফুলের শুভেচছা ও মতবিনিময় করছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে.কর্নেল(অব.) মোঃ ফারুক খান।

১৭ ফেব্রুয়ারি(শনিবার) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা গিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

তারই ধারাবাহিকতায় কাশিয়ানী উপজেলাধীন সাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সাজাইল গোপীমোহন উচ্চবিদ্যালয় মাঠে বিকাল ৫টায় সময় বিশাল এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মুন্সী লিয়াকত আলী(তারা)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মোঃ বিপ্লব হোসেন সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে.কর্নেল(অব.) মোঃ ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশন যুগ্ম-আহ্বায়ক কানতারা কে খান, কাশিয়ানী উপজেলার আওয়ামিলীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, কাশিয়ানী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক কাশিয়ানী উপজেলা আওয়ামিলীগের অর্থ-বিষয়ক সম্পাদক মুন্সী ফররুখ হোসাইন মিন্টু, সাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহিদুজ্জামান লাভু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি বক্তব্যে মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, মহান নেত্রী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এ দেশকে বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করছেন। দেশের সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে তিনি কাজ করছেন। তাই আগামীতেও শতভাগ ভোট দিয়ে বাঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে।

তিনি আরো বলেন, খারাপ মানুষের কাছ থেকে দুরে থাকতে হবে। খারাপ মানুষ মুখোশ পরে সাধারণ মানুষের কাছে মিশে গিয়ে ভালো মানুষকে খারাপ করে তুলে। তাই এসব মানুষের কাছ থেকে দুরে থাকার অনুরোধও করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন