1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের রিজার্ভ সংকটে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের রিজার্ভ সংকটে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ রিজার্ভ সংকটে পড়লে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়াও রাখাইনে অস্ত্র বিরতি হলেই চীন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলেও জানান তিনি।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। নতুন সরকার গঠনের পর বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধিদের ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়েও আলোচনা হয়। পরীক্ষিত বন্ধু হিসেবে দুদেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ করেন তারা।

দেশে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, রিজার্ভ সংকটে ঢাকার পাশে থাকবে বেইজিং।

মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতায় অস্ত্র বিরতির জন্য বেইজিং কাজ করছে জানিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে বেইজিং। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ঢাকা-ইয়াঙ্গুন কাজ চালিয়ে যাবে চীন। এছাড়া তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সম্মতি পেলেই কাজ শুরু করার প্রত্যাশা করেন তিনি।

ইয়াও ওয়েন আরও বলেন, এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে, চীন-বাংলাদেশ-মিয়ানমারের ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধ্যস্থতায় দেশটির তিন স্থানে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। রাখাইনে অস্ত্র বিরতি হলেই প্রত্যাবাসন শুরু করতে চায় চীন।

দিনের কর্মসূচি অনুসারে ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের সঙ্গে বৈঠক করছেন ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীরও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন