1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হ্যাকিংয়ের চেষ্টায় স্লো ইসির ২১ কোটি টাকার অ্যাপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

হ্যাকিংয়ের চেষ্টায় স্লো ইসির ২১ কোটি টাকার অ্যাপ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হ্যাকিংয়ের চেষ্টা হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ২১ কোটি ব্যয়ে নির্মিত ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপটি ভোটের দিনে খুব একটা কাজে আসেনি। কারণ কখনও কখনও এটি স্লো (ধীরগতি) হয়ে গেছে, আবার মাঝেমধ্যে কাজও করেনি এই অ্যাপ। ফলে বিড়ম্বনায় পড়েছে নির্বাচন কমিশনও।

অ্যাপের ধীরগতির বিষয়টি স্বীকার করেছেন খোদ নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমও।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে সারা দেশের নির্বাচন পরিস্থিতি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে, গত ১২ নভেম্বর অ্যাপটি চালুর সময় ইসি জানিয়েছিল, অ্যাপটিতে ভোটার, আসন, প্রার্থী ও তাদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া নির্বাচনের দিন প্রতি দুই ঘণ্টা পরপর প্রতিটি আসনে ভোটের ফলাফল জানা যাবে।

কিন্তু সেই অ্যাপটি রোববার (৭ জানুয়ারি) সকাল থেকেই কাজ করছে ধীরগতিতে।

অ্যাপটি তিন দেশের হ্যাকারদের কবলে পড়ার কথা জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের তৈরি ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ হ্যাক করার চেষ্টা হয়েছে তিনটি দেশ থেকে।

তিনি আরও বলেন, আমরা সকাল থেকে কাজ করছি, রাতেও কাজ করেছি। (অ্যাপ স্লো কেন এ বিষয়ে) এখন আমাদের কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী, জার্মানি, ইউক্রেন ও পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র থেকে অ্যাটাক করা হয়েছে (হ্যাকের জন্য)। অ্যাটাক করে স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক বলা যাবে না। আমাদের অ্যাকসেস রানিং বাট বাহির থেকে…. আমরা চেষ্টা চালাচ্ছি। এখনও কাজ চলছে, বাট স্লো হয়ে আছে একদম। এটা হতেই পারে।

এদিকে, সকাল ১০টায় প্রথম দুই ঘণ্টায় ভোটের তথ্য দেওয়ার পর আর অ্যাপে তথ্য দিতে পারছেন না প্রিসাইডিং অফিসাররা। রাজধানীর বিভিন্ন অঞ্চলের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা মোবাইল অ্যাপে তথ্য দিতে না পেরে মোবাইলে এসএমএস দিয়ে ভোট পড়ার তথ্য দিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন