1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে: ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সরকারের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে: ইসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারের সহযোগিতা ছিল বলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন

সিইসি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনকে সুষ্ঠু সম্ভব সেটা আমরা আগেও বলেছি। কিছুটা চ্যালেঞ্জ থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি সরকারের যে পলিটিকাল উইল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার, সেটা ছিল।

সেই সাথে সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল। নিশ্চয়তা বিধান করার কথা ছিল, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যে সহযোগিতা করার। সে সহযোগিতা পেয়েছিলাম বলে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সহজ হয়েছে। আমরা করতে পেরেছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা বোঝা যাবে চূড়ান্ত ফলাফলের পরে। সেটা আমরা বলবো না। আপনারা কি বলেন, জনগণ কি বলে ও গণমাধ্যমে কীভাবে উঠে আসে, ওর উপরে আমরা বলতে পারবো নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশর মত ভোট পড়েছে বলে মনে করেন হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রকৃত হিসাব এখন বলা যাবে না। সব ভোট গণনার পর এ হিসাব বাড়তেও পারে কমতেও পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন