বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা নাহিদা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের সবশেষ কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগ্রেস ক্রিকেটারদের। সেই সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সে আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার ও ফারজানা হক। আর এবার প্রথমবারের মত বাংলাদেশি কোনো নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার পেয়েছেন আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার।

আইসিসি প্রতি মাসেই সেরা ক্রিকেটারকে পুরস্কার দিয়ে থাকে। যেখানে প্রথমে মনোনয়ন দেওয়া তিন ক্রিকেটারকে। এরপর ভোটের মাধ্যমে একজন পারফর্মারকে পুরস্কার দেওয়া হয়।

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাহিদা ও ফারজানা- এই দুই বাংলাদেশির ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তবে এ দুজনকে ছাপিয়ে নারীদের ক্রিকেটে গৌরব বয়ে এনেছেন নাহিদা।

গত নভেম্বরে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগ্রেসরা। যেখানে তিন ম্যাচের সেই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা।

এদিকে মাস সেরার পুরস্কার পেয়ে নাহিদা বলেন, ‘এটা আমার জন্য অনুপ্রেরণার। আইসিসির কাছ থেকে এই স্বীকৃতি বড় অর্জন। এটা সামনে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে।’

তিনি আরও বলেন,  ‘সাম্প্রতিক সময়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে যে সাফল্যের স্বাদ আমরা পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমরা খুবই খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য ও মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুহূর্তে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার জন্য অবশ্যই আমার কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ দেওয়া উচিত।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE