1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ-২০২৩ ও রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ ডিসেম্বর বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমের সভাপতিত্বে ও ইউএসএআইডি’স ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) অ্যাকটিভিটি প্রকল্পের পিয়ার লিডারের আয়োজনে মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেঁতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণউন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার কৌশিক কুমার স্বর্ণকার, প্রোগ্রাম অফিসার (মনিটরিং ও ডকুমেন্টেসন) সুমল বর্মণ, কাউনসেলর মিতা আলম, মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক মাহাবুবা খাতুন প্রমূখ। USAID ও WINROCK INTERNATIONAL এর সহযোগিতায় পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় গণ উন্নয়ন কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এসময় কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা অতিথিদের সামনে অভিনয়, কবিতা আবৃত্তি, নাচ-গান প্রদর্শন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন