1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শান্তর রেকর্ড গড়া শতকে চালকের আসনে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শান্তর রেকর্ড গড়া শতকে চালকের আসনে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিলেট টেস্টে প্রথম দুইদিন নিউজিল্যান্ডকে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের সকালে বদলে যায় দৃশ্যপট ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশের লিড পাওয়ার কথা সেখানে উল্টো ৭ রানের লিড পায় কিউইরা। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে দলীয় ২১২ রানে চালকের আসনে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। যেখানে ২০৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে দুই অপরাজিত ব্যাটার শান্ত ও মুশফিকুর রহিম।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১২ রানের লিড নিয়ে মধ্যাহ্ন ভোজে যায় বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। ৩০ বলে ১৭ রান করে জাকির হাসান ও ৪৬ বলে ৮ রান করে রান আউটে কাঁটা পড়েন মাহমুদুল হাসান জয়। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন নাজমুল হাসান শান্ত।

এই দুই ব্যাটারের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। মুমিনুল ও শান্তর ব্যাটে শতরানের ওপর লিড নেয় টাইগাররা। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১১৬ রানে ৬৮ বলে ৪০ রান করে রান আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম।

372059

মুশফিককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন শান্ত। এতে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন এই টাইগার বাঁহাতি ব্যাটার। এই অর্জন আর নেই কোনো বাংলাদেশির।

অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিক। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। ২০৫ রানের লিড নিয়ে চালকের আসনে থাকলো বাংলাদেশ। শান্ত ১৯৩ বলে ১০৪ ও মুশফিক ৭১ বলে ৪৩ রানে অপরাজিত আছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন