1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নৌকা প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা শাহজাহান ওমর, বিএনপি থেকে বহিস্কার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

নৌকা প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা শাহজাহান ওমর, বিএনপি থেকে বহিস্কার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ndss
ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

কিন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে দলটি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

sahjahanব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার

এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান ওমর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন