1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাতসকালে উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাতসকালে উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন রাজধানীর উত্তরায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। শেষে তাদের দাবি এক দফায় পরিণত হয়।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। মহাসমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে।

মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সেদিনই হরতাল ডাকে বিএনপি। গত রোববার হরতাল পালন শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরদিন জামায়াতের পক্ষ থেকেও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

অবরোধের প্রথম দুই দিন রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘটে। শেষ দিনের শুরুতে আরও একটি আগুন জ্বালিয়ে দেওয়া হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন